1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

সাতকানিয়ায় অনুমতি ছাড়া পাহাড় কেটে বিক্রি হচ্ছে বালু

  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গুরগুরি পশ্চিম পাড়া ডলুঘোনার ঢালা এলাকায় একটি পাহাড় কেটে বালু বিক্রি চলছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

কাঞ্চনা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার নির্দেশে আনুমানিক দুই মাস ধরে পাহাড়টি কাটা অব্যাহত আছে বলে জানিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ নুরুল আলম। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুরগুরি এলাকার মৃত ইব্রাহিমের পূত্র ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আলমের নির্দেশে রাতের বেলায় এস্কাভেটর (খননযন্ত্র) দিয়ে পাহাড়ের এই অংশটি কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা অংশ থেকে ড্যাম্পার পিক-আপের মাধ্যমে শতাধিক গাড়ি বালু বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাঞ্চনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী দৈনিক আজাদীকে বলেন. মাটি কাটার বিষয়টি শুনেছি। তবে যাঁকে অভিযুক্ত করা হয়েছে সেই নুরুল আলমের বাড়ি আমার ইউনিয়নে হলেও মাটি কাটার স্থানটি এওচিয়া ইউনিয়ন পরিষদের এরিয়ায় এ বিষয়ে এওচিয়া ইউপি চেয়ারম্যান ভালো বলতে পারবেন।

জানতে চাইলে এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ দৈনিক সারাবেলাকে বলেন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আলমের নেতৃত্বে বালু বিক্রির জন্য পাহাড় কেটে বিরানভূমি বানিয়ে ফেলা হচ্ছে। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি এবং পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য শাহ আলমকে খোঁজ খবর নিয়ে আমাকে জানাতে বলেছি।

অভিযোগের বিষয়ে জানতে কাঞ্চনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মন নুরুল আলমের দুটি মোবাইল নাম্বারে ফোন দেওয়া হলেও একটি নাম্বার বন্ধ পাওয়া যায় এবং অপরটিতেও সংযোগ পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘পাহাড় কেটে বালু বিক্রির বিষয়টি জানার পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীকে পুলিশ ফোর্স সহ পাঠানো হয়।

ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আলমের নির্দেশে পাহাড় কাটার বিষয়ে নিশ্চিত হয় ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিত ও মৌখিকভাবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে জানানো হয়েছে, আশাকরি তাঁরা এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com