1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

  • আপডেটের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৫৭তম সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা মাঠ ও আশপাশে অবস্থানরত লাখো ধর্মপ্রাণ মানুষ এই মোনাজাতে অংশ নেন।

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। সকাল ৯টা ৫৮ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ২৭ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের সুরা সদস্য মো. জোবায়ের হাসান।

এ সময় অনেককে আশপাশের বাড়ির ছাদ, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

এর আগে হেদায়তী বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে।

এবার মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ইজতেমা পরিচালনা করেন। মাওলানা সা’দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। ওই পর্বের শেষ তিনেও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

গত ১৩ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরুর ২ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে পৌঁছাতে শুরু করেন। একদিন আগেই পূর্ণ হয়ে যায় মাঠ।

এবার প্রথম পর্বের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে মোট ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com