1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ‘ফুল উৎসব’

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চন্দ্রমল্লিকা, ডালিয়া, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, টিউলিপ, উইস্টেরিয়াসহ ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি দুই লাখের বেশি ফুলে সেজেছে চট্টগ্রাম ডিসি পার্ক। এ পার্কে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তৃতীয় বারের মতো মাসব্যাপী ফুল উৎসব। এ উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ পার্ক দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জনপ্রিয় প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা।

শনিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এই ফুল উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের দক্ষিণ পাশে ডিসি পার্কে তৃতীয়বারের মতো এ ফুল উৎসব শুরু হয়েছে। ডিসি পার্কটি ১৯৪ একর জায়গায় প্রতিষ্ঠিত।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি ফুল দিয়ে এ উৎসবকে সাজানো হয়েছে। সুস্থ পরিবেশে মানুষ যাতে বিনোদন উপভোগ করতে পারেন সেজন্য আমরা ডিসি পার্ককে নির্বাচিত করেছি। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কোলাহলমুক্ত পরিবেশে মানুষ যাতে কিছুটা একান্তে সময় কাটাতে পারে তাই এ ফুল উৎসবের আয়োজন করা হয়েছে।’

শুরু হয়েছে তৃতীয় বারের মতো মাসব্যাপী ফুল উৎসব
শুরু হয়েছে তৃতীয় বারের মতো মাসব্যাপী ফুল উৎসব
তিনি আরও বলেন, ‘এবারের ফুল উৎসবে বেশকিছু নতুনত্ব রয়েছে। ভাসমান ফুল বাগান থেকে শুরু করে ১২টি দোকানে গ্রামীণ মেলা বসেছে, যা আগে ছিল না। গত বছর কালচারাল প্রোগ্রাম ১৫ দিন হলেও এবার সেটা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। বিশেষ আর্কষণ হিসেবে বই উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসবসহ আরও নানা ধরনের উৎসব আছে। শিশুদের জন্য আলাদা কিড্স জোন তৈরি করা হয়েছে এবং কেউ ফুলের চারা কিনতে চাইলে তাদের জন্য দুটি নার্সারির স্টল করা হয়েছে।’

চট্টগ্রাম শহর থেকে মেলায় আগতদের উৎসবে আসা-যাওয়ার সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি টাইগার পাস থেকে পতেঙ্গা হয়ে ডিসি পার্কে দর্শনার্থীদের নিয়ে আসবে আবার একই রুট হয়ে গাড়ি টাইগার পাস ফিরে যাবে।

১৯৪ একর এলাকাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্কে রয়েছে তিনটি বিশাল আয়তনের পুকুর। আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেট ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান কর্নার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com