1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্য দের পদত্যাগ দাবিতে কর্মবিরতিতে চবি শিক্ষক সমিতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৯ বার ভিউ
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

বিশেষ সংবাদ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার’দের পদত্যাগ দাবিতে গত ৪ ফেব্রুয়ারি ঘোষিত কর্মবিরতির ডাকে সাড়া দিয়ে চবি শিক্ষক সমিতির ৯০% শিক্ষক ক্লাস নেয়নি।
সোমবার বিকাল ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর আবদুল হক।
গত রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছিলেন চবি শিক্ষক সমিতি সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ ফেব্রুয়ারি) ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ শিক্ষক সমিতি কর্মবিরতি পালন করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক বলেন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকগণ থেকে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী আজ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘোষিত কর্মবিরতি কর্মসূচিতে সাড়া দিয়ে প্রায় ৯০% শিক্ষক এ সময়ের মধ্যে কোন ক্লাস নেন নি। আমাদের জানামতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ও ইনস্টিটিউটে কর্মবিরতি চলাকালীন সময়ে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত এবং প্রশাসন থেকে নানান ধরনের সুবিধাভোগী কিছু শিক্ষক (১০%-১৫%) কর্মসূচি চলাকালে ক্লাস নিয়েছেন।
এই নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরূপ ধারণা সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজ আমাদের ক্লাস হওয়ার কথা ছিল ছয়টি কিন্তু প্রথম দুটি ক্লাস হওয়ার পর আমরা বাকি চারটি ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম কোন শিক্ষকের সাড়া না পেয়ে আমরা বাসায় ফিরে এসেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com