1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সেই র‌্যাব কর্মকর্তার পদোন্নতি নিয়ে প্রশ্ন

  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন র‌্যার-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিনের ভূমিকা নিয়ে তোলপাড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে একটি ভিডিও। তারপরও কেন ফরিদ উদ্দিনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ডাকা সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সে সময় যাত্রাবাড়ীতে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন ফরিদ উদ্দিন। সেটি গণমাধ্যমেও এসেছিলো। কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পুরস্কৃত করেছে। পদোন্নতি দিয়ে সিইও বানানো হয়েছে। কিভাবে তার পদোন্নতি হলো এমন প্রশ্ন তোলেন তিনি।

অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

র‌্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিনের বিষয়ে তিনি আরও বলেন, ‘এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন। আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদের বলবো, জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা কিন্তু টিকতে পারেনি’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com