1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

তিন দিনের রাষ্টীয় সফরে ভারত অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার ভিউ

বিশেষ সংবাদ:
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি পৌঁছেছেন ড. হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্করের আমন্ত্রণে তিনদিনের সফরে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নয়া দিল্লিতে পৌঁছেছেন তিনি। আগামী ৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

উষ্ণ অভ্যর্থনায় ড. হাছানকে বরণ করে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে তার প্রথম ভারত সফরের জন্য উষ্ণ অভ্যর্থনা। এই গুরুত্বপূর্ণ সফরে দুদেশের অংশীদারিত্ব আরো গতি পাবে বলে আমরা আশা করি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে নয়াদি‌ল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) বাংলাদেশ, মিয়ানমার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা (নব নিযুক্ত উজবেকিস্তানে ভারতের মনোনীত রাষ্ট্রদূত) স্মিতা পন্ত।

দি‌ল্লি সফরে ড. হাছান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে বৈঠক করবেন। সং‌শ্লিষ্ট বৈঠকগু‌লো‌তে দুই দে‌শের দ্বিপক্ষীয় বি‌ভিন্ন ইস্যু নি‌য়ে আলোচনার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com