1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় চলছে উচ্ছেদ অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চলছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিউমার্কেট পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে।নিউমার্কেট মোড় ও রাস্তা গুলো ‍উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘নগরীর ব্যস্ততম এলাকাগুলোর ফুটপাথ অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ নিউমার্কেট এলাকার ফুটপাথ দখলমুক্ত করব। ধারাবাহিকভাবে পুরো চট্টগ্রামেই এ উচ্ছেদ অভিযান চালানো হবে।’

তিনি বলেন, ‘উচ্ছেদের পর এগুলো যাতে আবার দখল না হয় তা নিশ্চিত করতে এ এলাকায় নিয়মিত টহল থাকবে।’

চট্টগ্রাম মহানগর হকার সমিতির সহক্রীড়া সম্পাদক মো. মাসুম বলেন, ‘এখানে প্রায় ২০ হাজার হকার ব্যবসা করে। সামনে রমজান মাস ৷ এর মধ্যে কোনো কথাবার্তা ছাড়াই এমন উচ্ছেদ অভিযান চালিয়ে ২০ হাজার মানুষকে বেকার করে দেওয়া হলো!’

এটিকে রাজনৈতিক দ্বন্দ্ব ইঙ্গিত করে হকার সমিতির এই নেতা বলেন, ‘চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আমাদের সঙ্গে বসেছেন। তিনি বলেছেন দুপুর ২টা থেকে বসার জন্য। আমরা সে অনুযায়ী ব্যবসা করছি। কখনও কোনো সমস্যা হলে নাছির ভাই আমাদের ডেকে বসে সমাধান করেছেন। বর্তমান মেয়র রেজাউল করিম আমাদের সঙ্গে বসেননি। না বসে আচমকা উচ্ছেদ করেছেন। উনি আমাদের সঙ্গে বসতে পারতেন। একটা দিকনির্দেশনা দিতে পারতেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com