1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। মাঠের লড়াইয়ে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। দুবাইতে গ্রুপপর্বের ম্যাচে জিতেছে রোহিত শর্মার দল। আসছে সেপ্টেম্বরে এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে চলতি বছর হতে চলেছে এশিয়া কাপ। গত আসরের মতো টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান, খবর ভারতীয় সংবাদমাধ্যমে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না। দুদলের কেউই একে অপরের দেশে গিয়ে কোনো ম্যাচ খেলতে রাজি নয়। টুর্নামেন্টজুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও আসর সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরও একটি দলের। ‘বি’ গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরও একটি দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com