1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপসারিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক

  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ৫৪৮তম সিন্ডিকেট সভায় (জরুরি) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন রাত ১০টায় অপসারণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশে ওই শিক্ষককে অপসারণ করা হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার বরাবর চিঠি দিয়ে অপসারণকৃত অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন রসায়ন বিভাগের এক ছাত্রী। ওই অধ্যাপকের অধীনে থিসিস চলাকালীন ভুক্তভোগী ছাত্রীকে পরীক্ষাগারে (ল্যাব) ও নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার ওই অধ্যাপক তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জড়িয়ে ধরাসহ নানাভাবে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগপত্রে জানান ওই ছাত্রী।

অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এবং এ ঘটনা প্রকাশ না করতে ওই শিক্ষক তাকে ও তার সহপাঠীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে উল্লেখ করেন ভুক্তভোগী ছাত্রী।

এদিকে ধর্ষণচেষ্টার এ ঘটনা জানাজানি হওয়ার পরপরেই ওইদিন থেকে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ওই অধ্যাপককে সাময়িক অপসারণ করে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলকে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়। পরে গঠিত কমিটি গত মঙ্গলবার যৌন হয়রানি ও নিপীড়ন সেলকে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর উপাচার্য শিরীণ আখতার জরুরি সিন্ডিকেট সবা আহবান করেন। সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com