1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

‘রবি’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র নতুন স্পন্সর

  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:
বিশ্বকাপের পর থেকেই স্পন্সরহীন ছিলো বাংলাদেশে ক্রিকেট দল। গত বছর ‘দারাজ’ এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন স্পন্সরের খোঁজে ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুনের খোঁজে বিসিবির সঙ্গে ৫০ কোটি টাকায় আবারো লাল-সবুজের জার্সির সঙ্গে যুক্ত হলো মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান ‘রবি’।

গত বছরের ৩০ নভেম্বরে দারাজের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। ফলে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে স্পন্সর ছাড়াই খেলেছিল নাজমুল হোসেন শান্তর দল। অবশেষে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন স্পন্সর পেলো টাইগাররা।

শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। মোবাইল সেবা দানকারী এই প্রতিষ্ঠানটির সঙ্গে ৫০ কোটি টাকায় ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। ফলে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট দলের জার্সিতে থাকবে রবির নাম।

চুক্তি শেষে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মত প্রতিষ্ঠানকে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিকে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

অবশ্য বিসিবির সঙ্গে এটাই রবির প্রথম নয়। এর আগে ২০১৫ সালেও ৩ বছরের চুক্তি করেছিল তারা। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০১৮ সালে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বিসিবির সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রবির। ফলে ২০১৭ সালেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ায় মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠানটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com