1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ – উদ্দেশ্য ভিন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬১ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
পূর্ব শত্রুতার জের ধরে দ্বিতীয় দফায় আবারো লাঠিসোঁটা, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ ১৩ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগের দুই উপগ্রুপ হলো সিএফসি আর সিক্সটি নাইন। বৃহস্পতিবার রাতের ঘটনায় সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিলো। শুক্রবার জুমার পরে উভয় দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টা সংঘর্ষের পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় উভয় গ্রুপ কে হলে প্রবেশ ঢোকানো হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে দু’গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় ধারালো অস্ত্র, ইট পাটকেল, রড, হাতুড়ি নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। পরে দু’পক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এবং রাতে দুই দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে বলা হয়েছে। তবে এতে রাজি হয়নি পুলিশ।

এ সব ঘটনার পেছনে রয়েছে ভিন্ন গল্প । আর কিছু দিন পর শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, যে সকল গ্রুপ বেশি শক্তি দেখাতে পরবে তারা নবাগতদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন ঠিকাদার থেকে মোটা অংকের ডোনেশন নিতে পারবে। এছাড়া ও যে সকল গ্রুপ বেশি শক্তি দেখাতে পরবে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটিতে বেশি পদ আদায় করে নিতে পারবে ।

তাদের এ রকম আচরণে দিশেহারা সাধারণ ছাত্র-ছাত্রীরা । তারা চায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com