1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

টানা পাঁচ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা পাঁচ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ে কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, ২৮ এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী বিনা প্ররোচনায় ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টর ছিল মূল লক্ষ্যবস্তু। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই উসকানির ‘যথাযথ ও কার্যকর জবাব’ দেওয়া হয়েছে।

ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে ধারাবাহিকভাবে গুলি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার পেছনে আন্তসীমান্ত সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ৬৫ বছর পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারি সীমান্ত বন্ধ এবং পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার।

ভারতের পদক্ষেপের জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করতে পারে। এই ঐতিহাসিক চুক্তিতেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

One response to “টানা পাঁচ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি”

Leave a Reply to Lorenzo919 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com