1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান রাজশাহী মহানগরীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার মহোদয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে- শহীদউদ্দিন চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল হেফাজতে ইসলাম বাংলাদেশ চকবাজার থানা পুলিশের অভিযানে ১,০৫০ পিস ইয়াবাসহ ০১(এক)জন মাদককারবারী গ্রেফতার ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা

জি-৭ শীর্ষ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩১৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চলতি মাসের ১৫-১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। এই সংগঠনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান নিয়ে গঠিত হলেও ২০১৯ সাল থেকে এই সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করছে ভারত। তবে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কানাডা।

মোদিকে এই সম্মেলনে কানাডা এখনও আমন্ত্রণ না দেওয়ায়, ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুদেশের সাম্প্রতিক টানাপোড়েন। কেননা, ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত।

ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। যা এই সম্পর্ক হ্রাস করেছে।

তবে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি। যার প্রভাবই এবার পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে। যেখানে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com