1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকায় জে কে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৮২ বার ভিউ

বিশেষ সংবাদ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কারখানার চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬), অপরজন অজ্ঞাত। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় চার জন দগ্ধ হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোস্তফা মহসীন জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com