1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের APPG অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ: রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান নিহিত রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের সৌজন্য সাক্ষাৎ ; রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১০-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন আশাশুনির পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ​ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই

আগুন সন্ত্রাসীরা আবার তান্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে জাতিকে নিঃস্ব করে পালিয়ে গেছে– সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি ঃ

৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ফোকলা করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পটকাবাজি, বোমাবাজি বাসে আগুন লাগানো, মানুষকে উস্কানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কিভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দাউদপুরের মতো অজপাড়াগাঁয়ে সাধারণ মানুষের চিকিৎসা ও হাসপাতাল প্রয়োজনের কথা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, আমেরিকা প্রবাসী ও রাজিয়া মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, অ্যাড. গোলজার হোসেন, আব্দুল মতিন, মাসুম বিল্লাহ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com