1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের অভিযানে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ও ০১টি পাজেরো গাড়ি’সহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে সরে দাড়িঁয়েছেন মো. সাহাবুদ্দিন বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার — মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চবি প্রশাসনের ছাত্র সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা

জনগনের স্বার্থ রক্ষা করে বিটিভিতে বিশ্বকাপ ফুটবল প্রচারের ব্যবস্থা করেছে সরকার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

এ দেশের গণমাধ্যম আর সংস্কৃতির আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাঁর দূরদর্শী নেতৃত্বের হাত ধরেই ১৯৮০ আধুনিক বিটিভি তথা রঙিন বিটিভি হয়েছিল। তিনি চেয়েছিলেন রাষ্ট্রীয় এই গণমাধ্যম যেন কোনো বিশেষ গোষ্ঠীর দাস না হয়ে, দেশের সাধারণ মানুষের বিনোদন আর অধিকারের কণ্ঠস্বর হয়।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত বছরগুলোতে সেই গৌরবোজ্জ্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে লুটপাটের আখড়া বানানো হয়েছিল, তা আপনারা দেখেছেন। জনগণের অধিকারকে পুঁজি করে একটি বিশেষ স্বৈরাচারী গোষ্ঠী নিজেদের পকেট ভারী করার উৎসবে মেতে উঠেছিল। বিগত সরকারের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণে প্রতিটি জাতীয় উদ্যোগে জনগণের অর্থের অপচয় ছিল একটি নিয়মিত ঘটনা। গত ২০২২ সালের বিশ্বকাপ ফটুবলে প্রায় ১০০ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বিটিভি খেলা দেখিয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের মনে বড় প্রশ্ন রয়েছে।

বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তখন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার ওপর আরেকটি বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি-শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো ধরণের অনিয়ম বরদাশত করবে না। ফলে, সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি।

আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি; যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপসহীন অবস্থান এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণের স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন যেকোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তাঁরই নির্দেশনায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিন-রাত নিরলসভাবে কাজ করে গেছে।

এর ধারবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচরনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তথা এর সভাপতি তাবিথ আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা এবং দরকষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়।

প্রিয় সাংবাদিকবৃন্দ,

এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের এবং আনন্দের একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী মানুষের প্রিয় ঘর-বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে।

আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে, অতীতের সেই প্রায় ১০০ কোটির লুটপাট আর এবার প্রথম দাবিকৃত ২০০ কোটি টাকার লোভনীয় ফাঁদকে এড়িয়ে, আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। (ভ্যাট এবং আয়করসহ মোট মূল্য দাড়ীবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।) জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি ফ্ল্যাটফরমের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি খেলা দেখাবে।

বিগত সরকারের আমলের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেকে রহমান সাহেবের নেতৃত্বে সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়েও জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব।

আমাদের ওপর আস্থা রাখুন, আমরা শহীদ জিয়ার দল, আমরা খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমানের দল-আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের ওপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com