1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
একনেক আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে বিআরটিএ’র ওয়েবসাইট ক্লোন করে এআই-ভিত্তিক ট্রাফিক জরিমানা আদায়ের নামে প্রতারণা: সিআইডির অভিযানে চক্রের ৩ সদস্য গ্রেফতার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার আরও ০৩ সদস্য বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য- তথ্য মন্ত্রী সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চবি সায়েন্টিফিক সোসাইটির নতুন কমিটির বরণ ও বিদায়ী কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠিত

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর উদ্যোগে নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সভাপতি সাদাকাত আলি খান। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। বর্তমান সময়েও ভিন্ন আঙ্গিকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। ‘ˆদনিক আমার দেশ’সহ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে চরম ফ্যাসিবাদের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের আপামর জনগণ তা ভুলে যায়নি। তিনি অবিল¤ে^ দেশের সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান।

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ। যখনই কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তারা প্রথম আঘাত করে গণমাধ্যমের ওপর।১৯৭৫ সালের ১৬ জুনের কালো দিনটিকে স্মরণ করে আজ আমাদের যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও রুটি-রুজির আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম তার সংক্ষিপ্ত ও বলিষ্ঠ বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের হাত বেঁধে দিয়ে কখনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, আসক ফাউন্ডেশনের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, ফটো সাংবাদিক মো. নূর ইসলামসহ ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com