1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে – ডা. জাহেদ উর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়

ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের (মাটি খোড়া খনতি) আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক স্ত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী মানিক হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার মিমি, ওই এলাকার মৃত আব্দুল কাশেম এর মেয়ে। স্বামী মানিক হোসেন, পূর্ব গৌরী পাড়া গ্রামের আঃ মতিন এর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত মোছাঃ কুলসুম আক্তার মিমির বাবার বাড়িতে তার স্বামী মানিক হোসেন বিয়ের পর থেকেই ঘর জামাই থাকেন। সংসার জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানিক কোন কাজকর্ম না করায় সাংসার জীবনে প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
মঙ্গলবার (৭জুলাই) ভোর পৌনে ৪ টার দিকে কুলসুম আক্তার মিমি স্বামী মানিক হোসেনকে অন্য রুমে ঘুমানোর জন্য বলেন, মানিক হোসেন স্ত্রীর সাথেই ঘুমাবে বলে জোরে জোরে বলতে থাকে, এসময় কুলসুম আক্তার মিমি স্বামীকে সরে যেতে বলেন, ক্ষিপ্ত হয়ে মানিক হোসেন স্ত্রীকে মারধর করতে থাকে এবং বলে যে, আজকেই তোর শেষ রাত, এরপর ঘরে থাকা লোহার শাবল (মাটি খোড়ার খনতি) দিয়ে মাথায় আঘাত করে মাথার পুরো অংশ থেতলিয়ে দেয় এবং বুকের বাম পাশে লোহার সাবলের পিছনের অংশ ঢুকিয়ে দেয়। এতে মাথার মগজ ছিন্নবিন্ন হয়ে যায়। তৎক্ষণাত কুলসুম আক্তার মিমি মৃত্যুবরণ করেন। এসময় সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতক মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ স্বামী মানিককে আটক থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলসুম এর বড় ছেলে আলা-আমিন তার মায়ের হত্যার বিচার চেয়ে বলেন, আমাদের চোখের সামনে মাকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেন কে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com