1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্যোগ পরিস্থিতি নিয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের খবর নিলেন জনাব তারেক রহমান আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের আমানতের অর্থ সুদসহ ফেরত পাবেন – আমির খসরু রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান আশাশুনিতে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ অ্যান্টিভেনম নেই রূপগঞ্জের হাসপাতালগুলোতে “ওষুধ থাকে শহরে মানুষ মরে বিষের ঘোরে” কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার – তারেক রহমান

রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

( রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে হাউলীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এতে সমাজের মুসল্লি, যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি হাউলীপাড়া গ্রামের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাদকবিরোধী কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা, কমিটির উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা মো. মনির হোসেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি হাসান আলী, মো. আউয়াল, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ বুলবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
মাদকবিরোধী কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় সারা দেশে মাদকবিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় হাউলীপাড়া গ্রামবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা।”
কমিটির উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিক যুদ্ধ ঘোষণা করছি। আমাদের গ্রাম থেকেই এই আন্দোলনের সূচনা। প্রয়োজনে প্রতিটি মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই যুদ্ধ সারাদেশে অব্যাহত থাকবে।”
মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা বলেন, “মাদকের কারণে এলাকার অনেক তরুণ বিপথে চলে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে দেশকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।”
স্থানীয় বাসিন্দারা জানান, ভবিষ্যতেও হাউলীপাড়া সমাজবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা সভা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের প্রত্যাশা, জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com