1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রুহুল কবির রিজভী বলেছেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে মনোনিবেশ করে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের আমানতের অর্থ সুদসহ ফেরত পাবেন – আমির খসরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংসদকে আশ্বস্ত করে বলেছেন, দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের আমানতের অর্থ সুদসহ ফেরত পাবেন।

তিনি ‘হেয়ারকাট’ (আমানতের অর্থের একটি অংশ কেটে রাখার)-এর কোনো আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, ব্যাংকগুলো ক্রমবর্ধমান লোকসানে থাকায় এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।

জুলাই ৮,২০২৬, সংসদে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতের অনিয়মের মাধ্যমে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে একটি সমন্বিত আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে।

আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে সব অর্থ পরিশোধ করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আরেকটু ধৈর্য ধরুন। এসব ব্যাংকই লোকসানে চলছে এবং প্রতিদিন লোকসান বাড়ছে। একটি ব্যাংক যখন আমানতের টাকাই ফেরত দিতে পারে না, তখন সেই ব্যাংকের জন্য সুদ পরিশোধ কতটা কঠিন, তা সহজেই বোঝা যায়।’

তবে তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব।

মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই নিশ্চিত করব, আমানতকারীরা তাদের মূল অর্থ ও সুদ— উভয়ই পাবেন। তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।’

ব্যাংকিং সংকটে মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক আমানতকারী চরম আর্থিক সংকটে রয়েছেন।

তিনি বলেন, ‘আমি জানি মানুষের অপেক্ষা করার সময় নেই। কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন না। প্রতিদিনই আমি এসব সমস্যার মুখোমুখি হচ্ছি।’

তিনি বলেন, এ সংকট নিরসনে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। তবে আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন। সুদও পাবেন। এটি নিশ্চিত। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com