1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বিমান বাহিনী প্রধানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ মির্জা ফখরুল বলেছেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত এক মাস না যেতেই রাস্তার বেহাল দশা, সরকারি টাকা গচ্চা চনপাড়া-কামসাইর সড়কে গর্ত, ভাঙ্গন : ঝুঁকিতে যানচলাচল বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর আশাশুনিতে ২৫ জন দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে অনুদানের চেক বিতরণ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নতুন স্বাস্থ্য কর্মকর্তা, বেতনের আশায় কর্মচারীরা কাজে যোগ দিল

বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার উন্নয়নে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান।
২০ শে জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, ইমাম, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বেলকুচি গড়তে সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে সমন্বয় সভা করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন সহ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com