বিশেষ প্রতিবেদন :
গত ২৩ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আলী হায়দার কর্তৃক সেন্টমার্টিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সকাল ০৯০০ হতে ১৫৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ সেবামূলক কার্যক্রমে সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৪২৩ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৯৭ জন পুরুষ, ২০৩ জন নারী এবং ১২৩ জন শিশু ছিলেন। যেসব রোগীর অধিকতর চিকিৎসার প্রয়োজন ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ সরকারি হাসপাতালে রেফার করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।