1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের অভিযানে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ও ০১টি পাজেরো গাড়ি’সহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে সরে দাড়িঁয়েছেন মো. সাহাবুদ্দিন বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার — মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চবি প্রশাসনের ছাত্র সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ ২৪ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাঁকে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা, সামুদ্রিক সম্পদ এবং সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার ব্যবস্থা এবং সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করার লক্ষ্যে তিনি কার্যকর নেতৃত্ব প্রদান করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com