1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় আশাশুনিতে ২ আসামী গ্রেফতার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও” রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

বেলকুচিতে দেলুয়াকান্দি অগ্রদূত সংসদ কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ইং অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(​মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি)

​সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় দেলুয়াকান্দি অগ্রদূত সংসদ কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল করিমের সভাপতিত্বে
​ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাসুদ রানা (এম, এ)। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সালাম মন্ডল। এ সময় এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ক্রীড়াপ্রেমী মুরুব্বিয়ান এবং হাজারো দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
​ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর টানটান উত্তেজনাকর ক্রীড়াশৈলী মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। পুরো মাঠজুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: মাসুদ রানা খেলাধুলার সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে যুবসমাজকে নিয়মিত মাঠে খেলাধুলা করতে হবে।” তিনি আরও ঘোষণা দেন, এলাকার যেকোনো ভালো সামাজিক উদ্যোগ এবং যুবসমাজের ক্রীড়া উন্নয়নে তার এ ধরনের পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com