1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি ওজনের ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেফাজতে ইসলামের অভিনন্দন সিএমপি’র চকবাজার থানা পুলিশের অভিযানে ০৪টি সাজাসহ ০৫টি পরোয়ানাভুক্ত ০১(এক) আসামি গ্রেফতার ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যু কনিকার বাড়ীতে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেনের পরিদর্শন রাজশাহী মহানগরীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও গলায় ছুরি ধরে হত্যার হুমকি: অভিযোগের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃ”ত্যু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুই দোকানে চার হাজার টাকা জরিমানা চবিতে ৮ম এ.কে খান মেমোরিয়াল ল লেকচার অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেফাজতে ইসলামের অভিনন্দন

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা আশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে আমরা আশা করি।

হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলায় সাহসী ভুমিকা পালন করবেন। রাজনৈতিক সৌহার্দ, সম্প্রীতির বন্ধন তৈরি করতে উদ্যোগী হবেন। আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হয়ে কাজ করবেন।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্বপালন করতে পারেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com