1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ ঐতিহ্যবাহী রকেট স্টিমার ও মংলা রুট এর বর্তমান চিত্র ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডি প্রধানের সঙ্গে IJM-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে যৌথ বাহিনী এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপ গানসহ ইমন খলিফা (২৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান।

গ্রেফতারকৃত ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া গ্রামের মধু খলিফার ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করে আসছিল।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সশস্ত্র সন্ত্রাসী মো. ইমন খলিফাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ১ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ নম্বর ব্লকের একটি ভবনের সিলিংয়ের উপর থেকে ১টি দেশীয় পাইপ গান উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে উদ্ধারকৃত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com