1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র মতবিনিময় রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফ্রী চিকিৎসা সেবা আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সদ্য যোগদানকৃত অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার মহোদয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ ঐতিহ্যবাহী রকেট স্টিমার ও মংলা রুট এর বর্তমান চিত্র ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কলেজের দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়াকে খোজঁতে পলখান বাজারে যায়।

এসময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন(১৯) ও সিফাত হোসেনকে(২৩) একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা তাদের উপর চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা সাত্তার আলী(২৪) নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে
আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে আলতাফ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com