1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃ*ত্যু

রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে আমির জামান শোয়াইব (১৭) নামে মানসিকভাবে অসুস্থ এক কিশোর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা আসাদুজ্জামান রোকন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাকান্দাইল এলাকার বাসা থেকে জামিয়াতুল হাসানাইন (রাঃ) আল ইসলামিক মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় শোয়াইব। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ শোয়াইবের বয়স আনুমানিক ১৭ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪২ কেজি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com