1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে সিএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গুলবদন নেছা মনিকাকে দেখতে মোহাম্মদপুরস্থ বাসভবনে গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি বৃক্ষরোপণে নজরদারি বাড়াতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’, এনজিওদের প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বারইখালী ইউপি নির্বাচন: সাংবাদিকদের মুখোমুখি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বনি মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকাল: হেফাজতের গভীর শোক ডা. জুবাইদা রহমান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৃক্ষরোপণে নজরদারি বাড়াতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’, এনজিওদের প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
পরিবেশ সুরক্ষায় রোপণ করা বৃক্ষের সঠিক হিসাব রাখা ও বেঁচে থাকার হার (সারভাইভাল রেট) নিশ্চিত করতে একটি আধুনিক ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বৃক্ষরোপণে মাঠপর্যায়ের এনজিওগুলোর কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত “এনজিও কর্তৃক প্রতিশ্রুতি অনুযায়ী বৃক্ষরোপণের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা”য় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো: সাইমুম পারভেজে এসব তথ্য জানান।

ড. সাইমুম পারভেজ জানান, বিগত প্রকল্পগুলোতে রোপণ করা গাছ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মারা যাওয়ায় পরবর্তী বছরগুলোতে একই স্থানে আবার গাছ লাগাতে দেখা গেছে। এ ধরনের অপচয় রোধ করতে এবং প্রকৃত ‘গ্রিন কাভারেজ’ পর্যবেক্ষণ করতে সরকারের উদ্যোগে একটি জাতীয় ট্রি মনিটরিং অ্যাপ তৈরির কাজ চলছে।

সভায় উত্থাপিত ডেটা পর্যালোচনা করে তিনি জানান, আগামী জুলাই ২০২৬ পর্যন্ত ১২০টির বেশি এনজিও বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৮৩টি এনজিওর কাজের তথ্য হাতে এসেছে। বাকি এনজিওগুলোকে দ্রুত সঠিক ডেটা জমা দেওয়ার তাগিদ দেন তিনি।

অ্যাপটি পুরোদমে চালু করার আগেই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিল্ড লেভেলের মনিটরিং অফিসারদের এখন থেকেই জিও-কোঅর্ডিনেট (Geographical Coordinates) ট্র্যাক করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

অ্যাপে নিয়মিত নির্দিষ্ট সময় পর পর প্রতিটি গাছ বা গুচ্ছ গাছের বর্তমান অবস্থার ছবি আপলোড করতে হবে। বড় বনাঞ্চলের মতো এলাকায় ইমেজিংয়ের আলাদা দিকনির্দেশনা দেওয়া হবে।”

সভায় এনজিওগুলোর পক্ষ থেকে জানানো প্রোটোকল সংক্রান্ত সমস্যার জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, কোন অঞ্চলে কী ধরনের গাছ রোপণ করা উপযোগী সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত দিকনির্দেশনা যেন দ্রুত সব এনজিওর কাছে পৌঁছে দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো সরাসরি সহায়তার জন্য শীঘ্রই একটি নির্ধারিত ফোন ও ইমেইল হেল্পডেস্ক চালুর আশ্বস্ত করা হয়।

এনজিও বিষয়ক ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com