1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে সিএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গুলবদন নেছা মনিকাকে দেখতে মোহাম্মদপুরস্থ বাসভবনে গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি বৃক্ষরোপণে নজরদারি বাড়াতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’, এনজিওদের প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বারইখালী ইউপি নির্বাচন: সাংবাদিকদের মুখোমুখি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বনি মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকাল: হেফাজতের গভীর শোক ডা. জুবাইদা রহমান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম মো. শাকিল হোসেনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।

এ সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত মো. শাকিল হোসেন রাবি সমাজ বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। নওগাঁর অজপাড়াগ্রাম থেকে স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে রাবি থেকে শিক্ষাজীবন শেষ করেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান শাকিল মেধা ও উচ্চশিক্ষার অদম্য আকাঙ্ক্ষায় শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করলেও কর্মসংস্থান না হওয়ায় নিজ ভবিষ্যৎ নিয়ে সে অনিশ্চয়তায় পড়ে। বিগত সময়ে সে বেশ কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টি সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিয়োগ বঞ্চিত হয়। সম্প্রতি তার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার জন্য জানান। তারই ধারাবাহিকতায় রাবি কর্তৃপক্ষ তার যোগ্যতা বিবেচনা করে চাকরিতে নিয়োগ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com