1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১ দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

শরতের আবহকে ঘিরে দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের সংগঠন ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেনারী সার্জন ডা. সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি অফিসার তাসলিমা খাতুন, জনপ্রকৌশলী কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরির পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যেুাগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শন ও ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ করে দিতেও এ মেলার আয়োজন করা হয়েছে।
ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায় এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরা বলেন, ঘরে ঘরে উদ্যোক্তা থাকলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেকেই এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ আয়োজন। আমরা চাই সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা হোক। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস ও সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ সৃষ্টি করলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ হবে। ফুলবাড়ীর সব উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনদিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেশীয় পণ্য দেখতে ও পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ ও তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন। স্টলগুলোতে হস্তশিল্প ও হাতে তৈরি কাপড়, বিভিন্ন ধরনের গহনা, ঘরবাড়ি সাজসজ্জার সামগ্রী, দেশীয় পণ্যসহ নানা ধরনের মুখরোচক খাবার স্থান পেয়েছে। ব্যতিক্রমী ও নান্দনিক এসব পণ্য দেখতে এবং কিনতে মেলায় আগ্রহী মানুষের ব্যাপক উপস্থিতিও দেখা গেছে।

তারিখ: ১৬.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com