1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১ দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষ। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি আদা ক্ষেতের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আদা গাছের আড়ালে যত্নসহকারে চাষ করা প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়।
পুলিশের ধারণা, লোকচক্ষুর আড়ালে রাখতেই ওই জমিতে আদা চাষের পাশাপাশি গাঁজার গাছ লাগানো হয়েছিল। স্থানীয়দের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে গাছ দুটি পরিচর্যা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ গাছ দুটি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি ও ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ। গাছ দুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদা ক্ষেতের আড়ালে চাষ করা দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক চাষ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারিখ: ১৬.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com