1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১ দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বাগেরহাট মোংলা থেকে এম এ হান্নান)

​সবুজ বাংলাদেশ গঠনে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জোর দেওয়ার দাবি জানানো হয়েছে মোংলায় অনুষ্ঠিত এক মানববন্ধনে। ১৭ সেপ্টেম্বর সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনের অংশ হিসেবে কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনির একক পদযাত্রায় সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে এটি আয়োজন করে।
​ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি, কমলা সরকার, রত্না শেখ, আবু হাসান প্রমুখ। বক্তারা বলেন, কয়লা ও জীবাশ্ম জ্বালানি পরিবেশ এবং অর্থনীতির জন্য ক্ষতিকর। খাসজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রেললাইনের পাশে সোলার পার্ক স্থাপনের পরামর্শ দিয়ে তারা নবায়নযোগ্য জ্বালানি সামগ্রীর ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
​উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা, নিরাপদ পানি ও জলবায়ু ন্যায্যতার দাবিতে ১৪ সেপ্টেম্বর শ্যামনগর থেকে শুরু হওয়া মাসফিকুল হাসান টনির ১৯ দিনব্যাপী উপকূলীয় পদযাত্রাটি টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে শেষ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com