1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কর্তৃক বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে সিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঢাকা বাইপাস সড়কে ফাটল সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে নৌকা বাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত শীতলক্ষ্যা : নদীর তীরে লাখো জনতার ঢল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কর্তৃক বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত যুবশক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব আজ রবিবার (০৪ অক্টোবর ২০২৬) দেশের ৯টি জেলায় একযোগে শুরু হয়েছে, এগুলো হলো ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী।

বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভার, ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি। এ ছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

০৪ অক্টোবর থেকে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সবিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের পাইলট প্রজেক্টের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।▪️

রবিবার, অক্টোবর ২০২৬।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com