1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কর্তৃক বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের উদ্বোধন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে সিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঢাকা বাইপাস সড়কে ফাটল সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে নৌকা বাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত শীতলক্ষ্যা : নদীর তীরে লাখো জনতার ঢল

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

( বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)

বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি মোংলা উপজেলার সুন্দরবন ইউপি (২১ সেপ্টেম্বর), বুড়িরডাঙ্গা ইউপি (২২ সেপ্টেম্বর) এবং শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউপিতে (২৩ সেপ্টেম্বর) এ সভাগুলো অনুষ্ঠিত হয়। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজ নিজ ইউপির সভায় সভাপতিত্ব করেন।

​সভায় গ্রাম আদালত পরিচালনা এবং দ্রুত ন্যায়বিচার পাওয়ার উপায় তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার সমন্বয়কারী সুশান্ত রায়। তিনি বলেন, “স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে বিচার পাওয়ার জন্য গ্রাম আদালতের কোনো বিকল্প নেই। সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্যমানের সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং রক্তপাতহীন ছোটখাটো যেকোনো সামাজিক ও পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখানে অভিযোগ দায়ের করা যায়।”

​গ্রাম আদালত গঠনের নিয়ম ব্যাখ্যা করে তিনি জানান, আবেদনকারী ও প্রতিবাদীর মনোনীত প্রতিনিধি এবং ইউপি চেয়ারম্যানকে নিয়ে ৫ সদস্যের আদালত গঠিত হয়। আদালত গঠনের ১৫ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসে। আদালতের সিদ্ধান্ত যদি সর্বসম্মতিক্রমে (৫:০) বা ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য কোনো উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকে না। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে আইনি লড়াইয়ের জন্য কোনো উকিল নিয়োগের প্রয়োজন হয় না। তাই তুচ্ছ বিষয় নিয়ে অযথা মামলা-মোকদ্দমায় জড়িয়ে অর্থ ও সময় নষ্ট না করে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

​সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যানগণ গ্রাম আদালতের কার্যকারিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাধারণ মানুষ যেন উচ্চ আদালতে না গিয়ে স্থানীয়ভাবে ন্যায়বিচার পেতে পারেন, সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়।


এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com