1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল আরও তিনজন, মাদক আইনে মামলা কুমিল্লার দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএমপিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন শহরাঞ্চলে মানুষের চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ​মোংলায় রোগীর অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন: চালকের অনিয়ম নিয়ে সচেতন মহলে ক্ষোভ ​ বাগেরহাটের সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের ১ম ধাপ শুরু চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩ দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু বালিয়াকান্দী বাড়িঘরে আগুন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ

রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় তারাবো পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তারাবো পৌরসভার আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ঔষধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপতালগুলো ডেঙ্গু রোগীদের ভীর এত বেশি যে কোনো হাসপতালে সীট খালি পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে অথচ সেউ তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। বরং তাদের ক্যাডার বাহিনী হাসপাতালে হামলা ও ভাঙচুরে নতেৃত্ব দেয়।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার জামায়াতের সেক্রেটারী রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন ও হাসান ইমামসহ স্থায়ীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা লিফলেট বিতরণ করেন এবং এলাকায় মশার ওষুধ ছিটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com