1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল আরও তিনজন, মাদক আইনে মামলা কুমিল্লার দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএমপিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন শহরাঞ্চলে মানুষের চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ​মোংলায় রোগীর অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন: চালকের অনিয়ম নিয়ে সচেতন মহলে ক্ষোভ ​ বাগেরহাটের সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের ১ম ধাপ শুরু চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩ দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু বালিয়াকান্দী বাড়িঘরে আগুন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩ দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে হিট প্রজেক্টের আওতাধীন ৩ দিনব্যাপী ” টিচিং লার্নিং মেথড-১” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।

অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন HEAT SPMO-এর সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. অলক পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. মো. আতিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে ‘হিট প্রজেক্ট’-এর আওতায় শিক্ষকদের যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব দুটি—জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা।

তিনি বলেন, শিক্ষাদান একটি সুনির্দিষ্ট বিজ্ঞান ও শিল্প। একজন প্রকৃত ‘স্টুডেন্ট ফ্রেন্ডলি’ শিক্ষক তিনিই, যিনি নিজের জ্ঞানকে চমৎকার কৌশল ও দরদ দিয়ে শিক্ষার্থীর মস্তিস্কে পৌঁছাতে পারেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের একাডেমিক কারিকুলামকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রিসোর্স পারসন প্রফেসর ড. হ্যাপি কুমার দাসসহ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com