1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল আরও তিনজন, মাদক আইনে মামলা কুমিল্লার দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএমপিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন শহরাঞ্চলে মানুষের চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ​মোংলায় রোগীর অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন: চালকের অনিয়ম নিয়ে সচেতন মহলে ক্ষোভ ​ বাগেরহাটের সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের ১ম ধাপ শুরু চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩ দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু বালিয়াকান্দী বাড়িঘরে আগুন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ

ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৮শত ৮৪ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালকের পরিদর্শন। ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে এলজিইডি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। তার মধ্যে উপজেলার শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ইউনুস আলী বিশ্বাস ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন গত ২১ শে সেপ্টেম্বর সরে জমিনে ব্রীজে গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীকে নির্মিত নতুন ব্রীজের বিভিন্ন স্থান পরিদর্শন করান। ব্রীজ নির্মাণের কাজ সুষ্ঠ ও সুন্দর হওয়ায় দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর প্রশংসা করেন। পুরো নির্মাণ কাজের তদারক করেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী।
উল্লেখ্য যে, ১৯-০৮-২০২১ ইং তারিখে মের্সাস রফিক এন্টার প্রাইজ ঢাকা, এই কাজটি পেয়ে থাকেন। ব্রীজটির দূরত্ব ৫০ মিটার । ১৪-০৫-২০২৬ ইং তারিখে ব্রীজটির নির্মাণ কাজ ঠিকাদার শেষ করেন। ব্রীজটি নির্মাণ হওয়ার পর শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) হতে খিয়ারপাড়া পর্যন্ত এই এলাকার মানুষ দীর্ঘদিনের যাতাযাতের পথ সুগম হলো। পশ্চিমদিকে বন বিভাগের বিশাল বাগান থাকায় এই এলাকায় পিকনিক স্পট গড়ে উঠতে পারে। এখন ব্রীজটি নির্মাণ হওয়ায় শিবনগর ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটে।
এ দিকে ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা পরিশোধের ৪ তলা ভবন নির্মাণ করেন, ১ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৮০ টাকা ব্যয়ে। ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নে রাস্তা নির্মাণ ও ২ টি ভূমি অফিস নির্মাণ কাজে ব্যয় হয় ৫৮৩ কোটি ৭ লক্ষ ৮৯ হাজার ৪শত ৪৭ টাকা। কাজগুলি টিকসই ও দীর্ঘমেয়াদি যাতে হয় সে দিকে লক্ষ রেখে অফিসের অন্যান্য সহকারী প্রকৌশলীরা দায়িত্ব নিয়ে ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছেন। এতে সরকারের ভবিষ্যতে কাজগুলিতে ব্যয় কমবে। ফুলবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম গত ২০-০৩-২০২৪ ইং তারিখে যোগদান করার পর তিনি ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কাজগুলিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

তারিখ: ০৫.১০.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com