বিশেষ প্রতিবেদন :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকরা হয়েছে।
অদ্য ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৩:১০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ খলিলুর রহমানএর দিক-নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন*সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ **দক্ষিণ সতানন্দি সাকিনে, দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুইটি বস্তায় রক্ষিত মোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।