1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে- প্রধানমন্ত্রী একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

এ সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৭অক্টোবর বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রূপগঞ্জের মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্নার কাজে এবং আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে।

তিনি জানান, এসব স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরণের পাইপ ও হোস পাইপও অপসারণ করা হয়। এর মধ্যে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরও জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com