1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ইউরোপীয় দেশসমূহে জনশক্তি প্রেরণে মাহ্দী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব। — তারেক রহমান রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলা: হেফাজতের গভীর শোক প্রকাশ ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন।

গতকাল সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সরাসরি আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি ও মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সাথে ভিডিও কনফান্সে প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির দারুল ইসলাম চৌধুরী, মরতুজা হক অষ্টিন, মোঃ জুলফিকার আলী, আব্দুল মজিদ মন্ডল সিনিয়র যুগ্ন আহব্বায়ক নজমুল হক নাজিম ও স্বেচ্ছাবেক দলের উপজেলা কমিটির আহব্বায়ক মোখলেছুর রহমান নবাব, পৌর বিএনপি’র আহব্বায়ক আবুল বাসার, খয়েরবাড়ী ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ হাসিনা বানু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল জব্বার মাসুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর, ফুলবাড়ী, দিনাজপুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com