1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ইউরোপীয় দেশসমূহে জনশক্তি প্রেরণে মাহ্দী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব। — তারেক রহমান রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলা: হেফাজতের গভীর শোক প্রকাশ ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় ১২অক্টোবর সোমবার ভোরে রাজন মিয়া(২৬) নামের এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া(২২) এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া(২৪)।

থানা পুলিশ জানায়, কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজন মিয়ার অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com