1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ইউরোপীয় দেশসমূহে জনশক্তি প্রেরণে মাহ্দী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব। — তারেক রহমান রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলা: হেফাজতের গভীর শোক প্রকাশ ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারের পায়রা টাওয়ারের চতুর্থ তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কামাল দেওয়ানকে সভাপতি, মোহাম্মদ মামুন মিয়াকে সাধারণ সম্পাদক ও সোহেল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট রূপগঞ্জ থানার পল্লী চিকিৎসক কমিটি ঘোষণা করা হয়।

সমিতির রূপগঞ্জ থানা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক কামাল দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মো: সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলভিটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জেল হোসেন স্বপন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সভাপতি এম সাইজ উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম চিশতি, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, ঢাকা বিভাগের সহসাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুবুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির রূপগঞ্জ থানা শাখার উপদেষ্টা আব্দুল মতিন, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান,সোনারগাঁও থানা কমিটির সভাপতি শচীন বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. কাজল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম দুলাল, আড়াইহাজার থানা কমিটির সভাপতি কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পল্লী চিকিৎসক এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের প্রতি যথাযথ আচরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com