1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ইউরোপীয় দেশসমূহে জনশক্তি প্রেরণে মাহ্দী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব। — তারেক রহমান রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলা: হেফাজতের গভীর শোক প্রকাশ ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা গ্রামের রাজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কায়েতপাড়া ইউনিয়নের বরুনা গ্রামের শহিদুল ইসলাম সহিদের মা। তার স্বামীর নাম সাদ্দাত মিয়া। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

পরিবারের সদস্যরা জানান, গত ১১ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২টার দিকে তিনি কাউকে কিছু না বলে নারায়ণগঞ্জের দেলপাড়া ভুইগর এলাকার সহিদুল ইসলাম সহিদের বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রংয়ের বোরখা, তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন। তার মানসিক অবস্থা কিছুটা সমস্যা ছিল বলেও জানান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত ঠিকানায় বা রূপগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো —

*যোগাযোগ:* ছেলে – শহিদুল ইসলাম সহিদ, গ্রাম: বরুনা, ইউনিয়ন: কায়েতপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com