1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ইউরোপীয় দেশসমূহে জনশক্তি প্রেরণে মাহ্দী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব। — তারেক রহমান রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলা: হেফাজতের গভীর শোক প্রকাশ ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি)

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর উপস্থিত থাকার কথা ছিল।

সভায় জানানো হয়, এ বছর সিংড়া উপজেলায় মোট ৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশি উপস্থিতি ও টহল জোরদারের মাধ্যমে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার-ভিডিপির প্রতিনিধি এবং সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমার উপস্থিত ছিলেন।

সভায় ছাত্রদলের নেতারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

সিংড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার ও সাধারণ সম্পাদক তাপস সরকারও সভায় উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয় এবং সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।

সভায় উপস্থিত ব্যক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁদের মতে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com