বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকার ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। গত ১৪অক্টোবর বুধবার রাত ৯টার দিকে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয় মসজিদে মাইকিং করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ী সবুজ মিয়ার ৩টি বসতঘর ও ১টি মুদি দোকান ভষ্মীভূত হয়। আগুনে নিপা আক্তার(২০) নামের এক নারী দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, আগুনে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত হয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক নারী দগ্ধ হয়েছেন। সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।