1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
কানাডায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগঃ জাল ভিসা প্রতারণা মামলায় সিআইডির অভিযানে গ্রেফতার ০১ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ত্যাগ রাজনৈতিক কারণে পতিত ঘোষণা করা হয়েছিল সন্ন্যাসী-কলারন ফেরিঘাট- এমপি আব্দুল আলীম রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত, নারী দগ্ধ সিএমপির বাকলিয়া থানার আলোচিত ইমন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন; ঘটনার মাত্র ০৪ ঘণ্টার মধ্যে ০৪ আসামি গ্রেফতার রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা কুমিল্লায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ‘প্যারেড পরীক্ষা’ অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। তিনি সুরক্ষিত এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করার নির্দেশও দেন।

আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন ও বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

অক্টোবর ১৫, ২০২৬ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com