1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী “দোলনা থেকে কবর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই”— অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ সস্পৃষ্ট হয়ে প্রভাষক রহমাতুল্লাহ’র ইন্তেকাল ঢাকা বাইপাস সড়ক রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক’র লঞ্চিং অনুষ্ঠিত রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪ ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থান—দেশের তিন ঐতিহাসিক অর্জনের ট্রফিই বিএনপির ঘরে: মীর শাহে আলম

“দোলনা থেকে কবর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই”— অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি: এৃ এ হান্নান)

​”সমাজকে সুন্দর, শান্তিময় ও অপরাধমুক্ত রাখতে এবং মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কোনো বিকল্প নেই,” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: আলী হোসেন ফকির।
​বাগেরহাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
​বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন।
​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মো: আলী হোসেন ফকির আরও উল্লেখ করেন, কেবল পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাধারণ জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ এবং পারস্পরিক আস্থাই পারে একটি নিরাপদ ও সুশাসিত সমাজ গড়ে তুলতে।
​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ (শুনু) সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। এছাড়া বিভিন্ন উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান, এস এম আবদুল্লাহ ও মো: ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
​বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল ও মাঠপর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
​সমাবেশ শেষে প্রধান অতিথি ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com