1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪ ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থান—দেশের তিন ঐতিহাসিক অর্জনের ট্রফিই বিএনপির ঘরে: মীর শাহে আলম রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত কক্সবাজার গণপূর্ত বিভাগের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর তা গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার ​মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ​করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো রাহাত মোড়ল, রায়হান, ফেরদৌস হাওলাদার ও টিপু মিয়া।

রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদ জানান, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন এবং রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালায়। এ সময় আটকে রাখা অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

রূপগঞ্জ প্রতিনিধি
তাং ২৩/১০/২০২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com