1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার ​মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ​করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার মোংলাবাসীর দাবী সমুহ প্রধানমন্ত্রীর কাছে মোংলা নদীতে সেতু, বিমানবন্দর চালুসহ ৪ দফা জোর দাবী জানান উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি মামুনুল হকের উপস্থিতিতে লাখো মানুষের ঢল ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের উদ্যোগে ইসলামী সম্মেলন রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ মানবতার দস্তরখানা, রূপগঞ্জে সপ্তাহে তিন দিন বিনামূল্যে খাবার পান ২০০ মানুষ

চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০৮টি মোবাইল, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহেদুল কবির এর এসআই নাঈমুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালী থানাধীন চৈতন্য গলি কাঁচাবাজারস্থ বিসমিল্লাহ বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় ৬নং কক্ষে একটি চক্র বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে আসছে। এ প্রেক্ষিতে আভিযানিক টিম ইং ২১/১০/২০২৬ তারিখ সময় ২২.২০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন চৈতন্য গলি কাঁচাবাজারস্থ বিসমিল্লাহ বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে আইএমইআই পরিবর্তনকারী চক্রের সদস্য মোঃ আব্দুল মান্নান প্রকাশ আসিফ (২৪), পিতা-বদিউল আলম, মাতা-হোসনে আরা বেগম, সাং-চিলবা বাজার, শরাফত আলী চেয়ারম্যানের বাড়ি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমানে-পাঠানিয়া গোদা, পুরাতন চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি স্বীকার করে যে, তার হেফাজতে বিভিন্ন চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের জন্য রাখা আছে। এ সময় তার হেফাজত হতে ১। একটি realme 7i ব্র্যান্ডের ডার্ক ব্লু রঙের মোবাইল, যার আইএমইআই নম্বর কাটা, ২। একটি কালো রঙের infinix smart 7 ব্র্যান্ডের মোবাইল, ৩। একটি vivo v27 5G ব্র্যান্ডের মোবাইল, যার পিছনের ব্যাকপার্ট খোলা ও ফোন বন্ধ অবস্থায়, ৪। একটি নীল রঙের itel super 26 ultra blu ব্র্যান্ডের মোবাইল, যার পিছনের ব্যাকপার্ট খোলা ও ফোন বন্ধ অবস্থায়, ৫। ব্যাকপার্টবিহীন একটি সিলভার রঙের itel ব্র্যান্ডের মোবাইল, যা বন্ধ অবস্থায়, ৬। একটি কালো রঙের Huawei nova 12s ব্র্যান্ডের স্মার্টফোন, যার পিছনের ব্যাকপার্ট খোলা ও ফোন বন্ধ অবস্থায়, ৭। একটি xiaomi redmi note7 ব্র্যান্ডের স্মার্টফোন, যার পিছনের ব্যাকপার্ট খোলা ও ফোন বন্ধ অবস্থায়, ৮। একটি কালো রঙের infinix hot 60pro ব্র্যান্ডের মোবাইল, যার পিছনের ব্যাকপার্ট খোলা ও ফোন বন্ধ অবস্থায়, উপরোক্ত ৩-৮নং উদ্ধারকৃত মোবাইলসমূহ অচল ও আইএমইআই নম্বরসমূহ দৃশ্যমান নয়, ৯। একটি F64 emmc and UFC Adaptor, ১০। একটি কালো LG Desktop computer monitor, যার উপরে FLATRONE-1942 লেখা আছে, ১১। একটি কালো রঙের পিসি, যার সামনে hi5 এবং নিচের অংশে HDD/SSD লেখা আছে, ১২। একটি কালো রঙের ডিজিটাল স্টার মডেলের মাল্টিপ্লাগ, ১৩। একটি নীল রঙের ল্যাম্প লাইট, ১৪। একটি কিবোর্ড, ১৫। একটি মাউস, ১৬। একটি রাউটার, ১৭। একটি পিসি ও মনিটর সংযোগের বিভিন্ন ক্যাবল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৫৭, তারিখ-২২/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৪১১ পেনাল কোড, তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২)/২২(২)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com